
ঢাকা: রাজধানীর মুগদা এলাকায় শিল্পী নামের এক নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শিল্পী কোতোয়ালী থানায় কর্মরত কনস্টেবল দীপকের স্ত্রী বলেও জানা গেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন শিল্পী।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত শিল্পীর দুই মেয়ে রয়েছে। তবে তিনি কেন ফাঁসি দিয়েছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
তিনি আরো জানান, ময়নাতদন্ত করার পর সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে মৃত্যুর কারণ জানা যাবে ।
বাংলার খবর ডেস্ক : 










