পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিটি নির্বাচনের অনিয়মে ব্যবস্থা নেওয়ার তাগিদ কানাডার

ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে সংঘটিত সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে কানাডা।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে সিটি করপোরেশন নির্বাচনের সরেজমিন অভিজ্ঞতা বিনিময়কালে মঙ্গলবার কানাডার হাইকমিশনার বিন পিরে লারামে। এসময় তিনি এই তাগিদ দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে জানান হয়, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মঙ্গলবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বিন পিরে লারামে।

ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক ভোগান্তি দূর করায় হাইকমিশনার সরকারের প্রশংসা করেন।

হাইকমিশনার মন্ত্রীকে বলেন, ‘বিএনপি-জামায়াতের সহিংসতা বন্ধ করতে এ নির্বাচন জনগণের পক্ষে কাজ করছে।’

বিনপিরে লারামে নির্বাচনের দিন মিরপুরের নির্বাচনী এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন, মন্ত্রীকে এই তথ্য জনিয়ে বলেন, ‘নির্বাচনের মাঝপথে বয়কট করে। আমি কিন্তু মিরপুরের অনেক কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টদের কেন্দ্রে দেখেছি।’

সাক্ষাতে বাংলাদেশ-কানাডার দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এ সম্পর্ক সামনের দিনগুলোতে কীভাবে আরও গভীর করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

কানাডার হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশের উন্নয়নে কানাডা দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা এবং টেকসই উন্নয়ন খাতে বিনিয়োগ করতে চায় কানাডা।

এ ছাড়া বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে কানাডা পাশে থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিটি নির্বাচনের অনিয়মে ব্যবস্থা নেওয়ার তাগিদ কানাডার

আপডেট টাইম : ০২:৪৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫