অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ব্লগারদের নিরাপত্তা নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

ডেস্ক: বাংলাদেশের উনিশটি মানবাধিকার সংগঠন এবং উন্নয়ন সংস্থা ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই উনিশটি সংগঠনের জোট ‘মানবাধিকার ফোরাম’ অভিযোগ করেছে যে ধর্মীয় উগ্রপন্থীরা তালিকা ধরে একের পর এক ব্লগার হত্যার পরও সরকার বিষয়টির দিকে যথেষ্ট নজর দিচ্ছে না।

মানবাধিকার সংগঠনগুলোর তরফ থেকে বলা হয়, যেসব ঘটনা এ পর্যন্ত ঘটেছে, সেগুলোর তদন্তেও তারা গাফিলতি দেখতে পাচ্ছেন। যেহেতু এসব ঘটনার কোন বিচার হচ্ছে না, তাই আরও ব্লগার হত্যার ঘটনা ঘটছে।

মানবাধিকার আইনজীবী সারা হোসেন বিবিসি বাংলাকে বলেন, তিন মাসে তিনজন ব্লগারকে খুন করা হয়েছে। এই তিনজনই সরকারকে জানিয়েছিলেন যে তারা হুমকির মধ্যে আছেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের আশংকা হচ্ছে আরও যেসব ব্লগার একই রকম হুমকির মধ্যে আছেন তারাও একই ধরণের পরিস্থিতির শিকার হতে পারেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ব্লগারদের নিরাপত্তা নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

আপডেট টাইম : ০৬:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫