পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নেগ্রিমস হাসপাতালে সালাহ উদ্দিন

ঢাকা: বিএনপি নেতা সালাহ উদ্দিনের কিডনিতে পাথর ধরা পড়ায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে নর্থ ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্চ এ্যান্ড ইনস্টিটিউট হাসপাতালে (নেগ্রিমস) স্থানান্তরিত করা হয়েছে।

বুধবার বিকেলে তাকে ওই হাসপাতালে পাঠানো হয়।

শিলংয়ের সিভিল হাসপাতালের সালাহ উদ্দিনের চিকিৎসক জি কে গোস্বামী জানিয়েছেন, ‘সিটি স্ক্যানে সালাহ উদ্দিনের কিডনিতে পাথর ধরা পড়েছে। তার আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে। কিডনি চিকিৎসার জন্য আরও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার। এ সুবিধাগুলো সিভিল হাসপাতালে নেই।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের উন্নত চিকিৎসার সুপারিশের প্রেক্ষিতে শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে ওই হাসপাতালে নেয়া হয়েছে।

সালাহ উদ্দিনের স্বাস্থ্য ও মেডিকেল রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার শিলং সিভিল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে চিকিৎসকদের চূড়ান্ত ছাড়পত্র না পাওয়ায় সালাহ উদ্দিনকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। ফলে পরবর্তী আইনি পদক্ষেপগুলোও ঝুলে রয়েছে।

দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকার পর সালাহ উদ্দিন গত ১১ মে শিলংয়ে উদ্ধারের পর অবৈধ অনুপ্রবেশের মামলায় পুলিশের কাছে আটক হন। এরপর ১২ মে থেকে শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নেগ্রিমস হাসপাতালে সালাহ উদ্দিন

আপডেট টাইম : ০২:০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫