অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

বেগমগঞ্জ উপজেলায় যুবলীগকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় যুবলীগকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার কবির বাজারে এ হত্যার ঘটনা ঘটে।

জহির উদ্দিন (২৮) উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতহাজেরা গ্রামের মুন্সি ব্যাপারী বাড়ির মৃত আমির হোসেনের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও একজন কর্মী বলে স্থানীয়রা জানিয়েছে।

সূত্রমতে, রাতে কবির বাজারের আবুল কালাম ডেকারেটরে বসে কথা বলছিলেন জহির। এসময় ১৫/২০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে দোকান থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে জহির গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এসময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে জহিরের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জহিরের পরিবারের লোকজন জানান, দুই মাস আগ পর্যন্ত কবির বাজারে জহিরের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ওই সময় স্থানীয় কিছু সন্ত্রাসী দোকানে এসে মাদক নিতে চাইলে জহির তাদের বাধা দিত। এনিয়ে তাদের সঙ্গে বিভিন্ন সময় বাকবিতণ্ডা হয়। এর জের ধরে হামলা হতে পারে।

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক ভাবে নিহতের শরীরের বিভিন্ন অংশে কোপানোর জখম ও গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

বেগমগঞ্জ উপজেলায় যুবলীগকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫