অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দেশত্যাগের কারণ অনুসন্ধান করুন: বান কি মুন

ঢাকা: জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষের সমুদ্র পাড়ি দেয়ার পেছনের কারণ অনুসন্ধান করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

তিনি জানিয়েছেন, মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের নেতাদের সঙ্গে তিনি জরুরিভিত্তিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি তাদের অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করা এবং এইসব অসহায় মানুষদের পুনর্বাসন ও স্বস্থানে ফিরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করার জোর তাগিদ দিয়েছেন।

শনিবার ভিয়েতনামের হেনয়ে তিনি এসব কথা বলেন। বান কি মুন বলেন, ‘মানুষের জীবন বাঁচানো গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষকে আরো বিপজ্জনক পরিস্থিতির মুখে ঠেলে না দেওয়াও কম গুরুত্বপূর্ণ নয়।’

গত ১০ মে থেকে সাড়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশি এবং মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের উপকূলে আশ্রিত আছেন। আরো কয়েক হাজার গভীর সমুদ্রে আটকা পড়ে আছে বলে খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে, সমুদ্রে আটকরা পড়া মানুষদের জীবিত উদ্ধারের সময় খুব দ্রুদ ফুরিয়ে যাচ্ছে।

এদিকে গত শুক্রবার থেকে চারটি মালয়েশীয় জাহাজ সাগরে আটকা পড়াদের অনুসন্ধান শুরু করেছে। আরো তিনটি হেলিকপ্টার এবং তিনটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান আবদুল আজীজ জাফর।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা অনুসন্ধান কাজে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দেশত্যাগের কারণ অনুসন্ধান করুন: বান কি মুন

আপডেট টাইম : ০৫:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫