অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ঢাকায় চীনের উপ-প্রধানমন্ত্রী

ঢাকা : চীনের উপ-প্রধানমন্ত্রী(ভাইস প্রিমিয়ার) লিউ ইয়ানদং তিন দিনের এক সফরে বাংলাদেশে এসেছেন। রোববার বিকেলে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে তিনি ঢাকা সফর করছেন বলে জানা গেছে।

ঢাকা সফরকালে চীনের এ উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর বাইরেও তিনি বিভিন্ন পর্যায়ে কিছু অনানুষ্ঠানিক বৈঠক করবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, লিউ ইয়ানদং চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ঢাকায় চীনের উপ-প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫