পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আদালতে পৌঁছানোর আগেই ৬ আসামিসহ পুলিশ সদস্য নিহত: তদন্ত কমিটি গঠন

গাজীপুর: আদালতে পৌঁছানোর আগেই গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ হেফাজতে থাকা ৬ আসামিসহ এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরো কয়েকজন আসামি।

সোমবার বিকেলে গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় আসামি বহনকরতে পুলিশের ভাড়া করা একটি লেগুনার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিঞাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলো- গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার আমির আলীর ছেলে মুবিনুল্লাহ (২৮), শ্রীপুর থানার সাতকামাইর এলাকার দুর্লভপুর গ্রামের সোহেল রানা (২৭) এবং মানিক মিয়া (৩০)।

গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ হারুণ-অর-রশীদ জানান, বিকেলে আসামি বহনকারী একটি লেগুনা শ্রীপুর থানা থেকে গাজীপুর আদালতে যাচ্ছিল। এ সময় পোড়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ আসামির মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি আবদুল মোতালিব জানান, পুলিশের ভাড়া করা লেগুনা শ্রীপুর থানার ১৩ জন আসামি নিয়ে গাজীপুর জেলা শহরে আসছিল।

বিকালে লেগুনাটি পোড়াবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।

এতে পুলিশের গাড়িতে থাকা ছয় আসামি ঘটনাস্থলেই মারা যান।

গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান জানান, অবস্থা গুরুতর হওয়ায় তিন পুলিশ সদস্য ও দুই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানিয়েছেন আহতদের মধ্যে পুলিশ সদস্য মোস্তফা কামালকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আদালতে পৌঁছানোর আগেই ৬ আসামিসহ পুলিশ সদস্য নিহত: তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০২:১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫