পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলার রূপকার: এমাজউদ্দীন

ঢাকা: মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আধুনিক বাংলার রূপকার উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, মানুষের মন থেকে হারিয়ে যাওয়ার ব্যক্তি জিয়াউর রহমান নয়। কারণ, কোন ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনার মাধ্যমে তিনি ক্ষমতায় আসেননি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত ‘জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাগরে ভাসমান শ্রমিকদের সম্পর্কে দেশের বিশিষ্ট এ রাষ্ট্রবিজ্ঞানী বলেন, প্রতারিত এসব শ্রমিকদের উদ্ধারে সরকারের কোন উদ্যোগ নেই। এই সব শ্রমিক বিদেশে গিয়ে কাজ করে দেশে রেমিটেন্স পাঠালে বাংলাদেশ ব্যাংকের গর্ভণর গর্ব করে বলতো আমরা রেকর্ড গড়েছি, এটা আমাদের অর্জন।

সরকারকে অবিবেচক মন্তব্য করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, আজকে যে আমরা ভালো আছি তা আমার কিংবা আপনাদের জন্য না। আমরা ভালো আছি, তার কারণ অশিক্ষিত, আধা শিক্ষিত ৯০ লাখ শ্রমিকের জন্য। যারা ১৭০টি দেশে কাজ করে বাংলাদেশকে রেমিটেন্স পাঠায়।

আয়োজক সংগঠনের সভাপতি রাইজা খানম ঝুনুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম জাহিদ, সংগঠনের উপদেষ্টা এডভোকেট আবেদ রেজা চৌধুরী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলার রূপকার: এমাজউদ্দীন

আপডেট টাইম : ০১:৫৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫