অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইরাকী সেনাবাহিনীর বহরে আত্মঘাতী হামলা

ঢাকা: কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, ইরাকের আল-আনবার প্রদেশের রামাদি শহরের উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব এলাকায় ইরাকী সেনাবাহিনীর বহরে আত্মঘাতী হামলা চালিয়েছে ইসলামিক স্টেট। এ ঘটনায় মৃত্যুমুখে পতিত হয়েছেন অন্তত ৫৫ জন সেনা, আহত হয়েছেন অসংখ্য। এ ঘটনায় আইএস বধে যাত্রা করার দ্বিতীয় দিনে মারাত্মক প্রতিরোধের মুখে পড়লো ইরাকী ও স্বেচ্ছাসেবী শিয়াবাহিনী। জানা মতে, অন্তত তিনটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। ইসলামিক স্টেট ইতোপূর্বে বহুবার ইরাকী বাহিনীর ওপর ‘সফলভাবে’ আত্মঘাতী গাড়িবোমা হামলা পরিচালনা করেছে।is-leader গাড়িবোমার বেপারোয় গতি এবং যাত্রাপথ নিষ্ক্রীয় করতে বরাবরের মতোই ব্যর্থ হয়েছে ‘অপেক্ষাকৃত দুর্বল রণকৌশলজ্ঞাত’ ইরাকী সেনাবাহিনী ও শিয়া স্বেচ্ছাসেবী সৈনিকেরা। এবারের আত্মঘাতী হামলা তিনটিও অভিন্ন গাড়িবোমা বিস্ফোরণ। আল-আনবারের প্রাদেশিক রাজধানী রামাদি পুনর্দখলের প্রারম্ভেই এ ঘটনা ঘটায় লোকবহর এবং মনোবলগত দিক থেকে পিছিয়ে পড়েছে ইরাকী বাহিনী, এমনটা মনে করছেন রণকুশলীরা। যদিও চাক্ষুষ অন্তত ৫৫ জন নিহত হয়েছেন, তথাপি ইরাকী সম্মিলিত বাহিনীর অন্যতম নেতা ব্রিগেডিয়ার জেনারেল সাদমান ইব্রাহিম বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন নিহতের সংখ্যা ১৭।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইরাকী সেনাবাহিনীর বহরে আত্মঘাতী হামলা

আপডেট টাইম : ০৮:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫