পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

বরিশালে সাড়ে ১৩ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া: সকল সংযোগ বিচ্ছিন্ন

বরিশাল : বকেয়া বিল বিদ্যুত আদায় করতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সকল বৈদ্যতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে বিদ্যুত বিভাগ। বুধবার সকাল থেকে পানির পাম্প ও সড়কের ল্যাম্প পোষ্টের বাতির সংযোগ বন্ধ করে দেয়াও হয়েছে।

জানা গেছে, সাড়ে ১৩ কোটি টাকা পরিশোধ না করা পর্যন্ত সংযোগ দেয়া হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বরিশালের (ওজোপাডিকোর ১) নিবার্হী প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে, বিদ্যুত সংযোগ বন্ধ থাকলে গোটা বরিশাল নগরী অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে। আর নগরবাসীর মধ্যে তীব্র পানি সংকট দেখা দেবে। ভোগান্তির বিষয়টি বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তারা অনুমানে আনলেও কোন প্রদক্ষেপ নিচ্ছেন না। এমনকি এতে বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামালেরও কোন পদক্ষেপ দৃশ্যমান নয়। সরেজমিনে দেখা যায়, নগরীর চাঁদমারি এলাকায় পিআপভ্যান নিয়ে পানির পাম্প ও সড়কে পাশে ল্যাম্প পোষ্টের সংযোগগুলো বিচ্ছিন্ন করছে কর্মচারিরা। এসময় কারণ জানতে চাইলে তারা বলেন যা করা হচ্ছে সবই কর্মকর্তার নির্দেশে। বরিশালের (ওজোপাডিকোর ১) নিবার্হী প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম জানান, দীর্ঘ ৫ বছর যাবত বৈদ্যতিক বিল দিচ্ছে না সিটি কর্পোরেশন। এতে তাদের বকেয়া পড়েছে সাড়ে ১৩ কোটি টাকারও বেশি।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা চিঠি ও একাধিকবার সভা করলেও তাদের অগ্রগতি নেই। সুতারাং বিদ্যুত বিভাগের উচ্চমহলের নির্দেশে কর্পোরেশনের সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অকিবহাল। খুব শীঘ্রই বিদ্যুত বিল পরিশোধ করার চিন্তা করা হচ্ছে বলে জানা তিনি। আর নগরবাসী ভোগান্তির কথা ভেবে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করার পদক্ষেপ নেয়া হয়েয়ে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

বরিশালে সাড়ে ১৩ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া: সকল সংযোগ বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০২:১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫