অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোলে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

বেনাপোল : বিয়ে বাড়িতে দাওয়াত খেতে না নেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গারিফ (৭) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। গারিফ সাদিপুর গ্রামের কাওসার আলীর ছেলে ও সাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

সাদীপুর ১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল জানান, শুক্রবার দুপুরে গারিফের মা বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রওনা হন। এ সময় গারিফও দাওয়াতে যাওয়ার বায়না ধরে। কিন্ত মা তাকে সঙ্গে না নিয়েই বিয়ে বাড়িতে চলে যান। এ জন্য মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গারিফ।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজিত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বেনাপোলে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট টাইম : ১২:৪৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫