অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘তিস্তা চুক্তি বাংলাদেশ সফরে হবে না’

ডেস্ক : মোদীর আসন্ন বাংলাদেশ সফরে যে তিস্তা চুক্তি হচ্ছে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার নবান্ন থেকে কালিঘাটের হরিশ চ্যাটার্জির বাড়িতে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমনই আভাস দেন।

যদিও শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো স্পষ্ট করেই বলেছেন, ‘বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি হবে না। ৫ তারিখে যাবো আমি। স্থলসীমান্ত চুক্তি হলেই ৬ তারিখেই চলে আসবো।’

নিজের রাজ্যের কৃষকদের কথা ভেবেই চুক্তির প্রশ্নে পশ্চিমবঙ্গের ক্ষতি করে কোনো প্রকার সমঝোতায় আসতেই চাইছেন না মমতা এমনটাই জানা গেছে।

অবশ্য মমতার ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, তিস্তা জট ছাড়াতে আলোচনার মাধ্যমে কূটনৈতিক পথ নির্দেশিকা খুঁজে বের করার ব্যাপারে কোনো আপত্তি নেই। তবে চুক্তিটা এমনভাবে হোক, যাতে পশ্চিমবঙ্গের কোনো সমস্যা না হয়।

পশ্চিমবঙ্গের স্বার্থকে আঘাত করে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি দিল্লি করবে না বলে শুক্রবার ফোন করে মমতাকে আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সূত্র: ২৪ ঘণ্টা

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘তিস্তা চুক্তি বাংলাদেশ সফরে হবে না’

আপডেট টাইম : ০৩:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫