অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে দাবি বাণিজ্যমন্ত্রীর

ঢাকা : ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসসহ আগামী দিনগুলোতেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এবং রপ্তানি নীতি ২০১৫-১৮ প্রণয়নের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।

মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল আলমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও আমদানি ও রপ্তানিকারকগণ মতামত প্রদান করেন।

মন্ত্রী বলেন, সরকার ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক দেশের রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিবছর দেশের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। সরকার দেশের রপ্তানি আরো বৃদ্ধির জন্য তথ্যপ্রযুক্তি, ঔষধ, জাহাজ, চামড়া ও চামড়াজাত পণ্য এবং ফার্নিচার রপ্তানির বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ সকল ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধির জন্য রপ্তানিকারকদের চাহিদা মোতাবেক সকল সহায়তা প্রদান করা হচ্ছে।

তোফায়েল আহমেদ বলেন, অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার বাংলাদেশের তৈরিপোশাকখাত ঘুরে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবিলা করে বিশ্ববাজারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের তৈরিপোশাকখাত এখন একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। এখন এ খাতের শ্রমিকরা উপযুক্ত মজুরি পাচ্ছে। শিল্প কারখানায় কর্মবান্ধব পরিবেশ বিরাজ করছে। তৈরিপোশাকখাতের সংগঠন বিজিএমইএ দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলারের তৈরিপোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসসহ আগামী দিনগুলোতেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে দাবি বাণিজ্যমন্ত্রীর

আপডেট টাইম : ০৪:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫