অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

উত্তর কোরিয়ার পারমানবিক কেন্দ্রে কম্পিউটার ভাইরাস হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের

ঢাকা: উত্তর কোরিয়ার পারমানবিক কেন্দ্রে কম্পিউটার ভাইরাস হামলা চালাতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে পাঁচ বছর আগে চালানো তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। ভাইরাস হামলার প্রকল্পের সঙ্গে জড়িতদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করতে ২০০৯ ও ২০১০ সালে স্টাক্সনেট ভাইরাস হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ভাইরাস হামলায় পরমাণু কেন্দ্রে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কাজে নিয়োজিত এক হাজার বা তারও বেশি সেন্ট্রিফিউজ ধ্বংস হয়েগিয়েছিল। এখানে সফলতা পাওয়ার পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ২০১০ সালে উত্তর কোরিয়ার পরমাণু কেন্দ্রে একই ভাইরাস দিয়ে হামলা চালান।

যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, স্টাক্সনেট ডেভলপাররা এমন একটি ভাইরাস তৈরি করেছিলেন যেটি কোরিয়ান ভাষার অপারেটিং সিস্টেমের কম্পিউটারে আঘাত হানতে সক্ষম। তবে পিয়ংইয়ংয়ের যে মূল যন্ত্রটির মাধ্যমে পরমাণু কর্মসূচি পরিচালিত হয় মার্কিন গোয়েন্দারা সেটি চিহিৃত করতে পারেননি।

কর্মকর্তারা জানান, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি পরিচালিত ওই মিশন উত্তর কোরিয়ার নিরাপত্তা ব্যবস্থার কাছে পুরোপুরি কোনঠাসা হয়ে পড়ে। যেহেতু উত্তর কোরিয়া তাদের যোগাযোগ ব্যবস্থায় কঠোর গোপনীয়তা অবলম্বন করে সেহেতু মার্কিনিদের এ সমস্যায় পড়তে হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

উত্তর কোরিয়ার পারমানবিক কেন্দ্রে কম্পিউটার ভাইরাস হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের

আপডেট টাইম : ০৬:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫