অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউ ইয়র্কে খাদ্য মেলায় বাংলাদেশি খাবার পরখ করলেন বান কি-মুন

নিউ ইয়র্ক: নিউ ইয়র্কে আন্তর্জাতিক খাদ্যমেলায় বাংলাদেশি স্টলে এসে সস্ত্রীক বাঙ্গলী খাবার কিনলেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দফতরে খাদ্য মেলার উদ্ভোধন করেন মহাসচিব বান কি-মুন। এসময় তার স্ত্রী বান সুন-টিকও তার সঙ্গে ছিলেন। জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও মিশন কর্মকর্তাদের স্ত্রীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী খাবার তৈরি করে এ মেলায় অংশ নেন। মেলায় খাবার বিক্রি করে পাওয়া অর্থ বিশ্বের নানা প্রান্তের দুর্গতদের সহায়তায় দেওয়ার কথা রয়েছে।

মেলার ‘বাংলাদেশ’ স্টলে ছিল হাতে তৈরি বিভিন্ন ধরনের দেশি খাবার। সেখানে বিভিন্ন দেশের দর্শনার্থীদের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকেও খাবার কিনতে দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাসচিব বলেন, “মেলার মূল লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা।”

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন বলেন, ‘এ ধরনের আয়োজন যেন এক মহামিলন, যেখানে বিশ্বের নানা দেশের মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পাওয়া যায়।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিউ ইয়র্কে খাদ্য মেলায় বাংলাদেশি খাবার পরখ করলেন বান কি-মুন

আপডেট টাইম : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫