পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘সিরাজুর রহমান ছিলেন সাংবাদিকতা জগতে উজ্জ্বল নক্ষত্র’

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রখ্যাত সাংবাদিক- কলামিস্ট সিরাজুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসান হাফিজ স্বাক্ষরিত এক বিবৃতি আজ এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে প্রেসক্লাব নেতারা বলেন, বিবিসিখ্যাত সিরাজুর রহমান ছিলেন সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ষাট বছরেরও বেশি সময় তিনি সাংবাদিকতা জগতে বিচরণ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিরলসভাবে লেখালেখি করে গেছেন। কলকাতায় পড়াশোনা শেষে দৈনিক আজাদ, দৈনিক নবযুগ এবং সাপ্তাহিক মিল্লাত এ কাজের মধ্য দিয়ে তার সাংবাদিক জীবনের সূচনা। ১৯৬০ সালে তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে যোগ দেন। এরপর বিবিসি বাংলা বিভাগের উপ-প্রধানের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধামন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিশ্ব নেতাদের সাক্ষাৎকার গ্রহণ করে বিবিসিতে তা প্রচার করেন। বিবিসিতে ‘প্রীতি নিন সকলে’ ও ‘ল-নের চিঠি’র’ জন্য তিনি বহুল পরিচিত ছিলেন।

জাতীয় প্রেসক্লাব পরিচালনায় তাঁর অবদানের কথা উল্লেখ করে প্রেসক্লাব নেতারা বলেন, ১৯৫২ সালের গোড়ার দিকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির যুগ্ম-সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এ কমিটির সভাপতি ছিলেন মরহুম সাংবাদিক সৈয়দ নুরুদ্দিন ও অবৈতনিক সম্পাদক জহুর হোসেন চৌধুরী। মরহুম সিরাজুর রহমান ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত হয়েছেন।

বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘সিরাজুর রহমান ছিলেন সাংবাদিকতা জগতে উজ্জ্বল নক্ষত্র’

আপডেট টাইম : ০৩:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫