অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীর গুলিতে কেয়ারটেকার আহত

ঢাকা: রাজধানীর মিরপুর কাজীপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মো. আলমগীর হোসেন (৩০) নামে এক বাসার কেয়ারটেকার গুরুতর আহত হয়েছেন। তার পায়ে গুলি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সাতটার দিকে কাজীপাড়া বিদ্যুৎ অফিসের কাছে ৭৪২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ আলমগীর হোসেন একটি বাড়ির কেয়ারটেকার। তিনি জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে ৩/৪ যুবক ৭৪২ নম্বর বাসার সামনে ডিশ অ্যান্টেনার তার ধরে নাড়াচাড়া করছিল। এ সময় তিনি ওই যুবকদের এমন করার কারণ জানতে চাইলে এক যুবক কোমর থেকে পিস্তল বের করে তার পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে ওই বাসার অপর কেয়ারটেকার মোশাররফ হোসেন তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে ভর্তি করেন।

এ ব্যাপারে মিরপুর থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার সহকারি পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীর গুলিতে কেয়ারটেকার আহত

আপডেট টাইম : ০৫:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫