পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আজ বাজেট পেশ হচ্ছে

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ হচ্ছে আজ। বিশাল এ বাজেটে বাড়ছে করের বোঝাও। প্রস্তাবিত বাজেটের মোট আকার হচ্ছে ২ লাখ ৯৫ হাজার ২৭২ কোটি টাকা। ৩১ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনে করদাতা ও করের হার বাড়ানোসহ বেশ কিছু নতুন উদ্যোগ নেয়া হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এবার রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২ লাখ ১২ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর খাত থেকে আয় ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৪৫০ কোটি টাকা। এনবিআরবহির্ভূত খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৫০০ কোটি টাকা। করবহির্ভূত খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ৩৪৫ কোটি টাকা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ২০১৫-১৬ অর্থবছরের মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় এবং ব্যক্তিগত নবম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এটি দেশের ৪৫তম বাজেট। একাধারে ৭বার বাজেট দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। এর আগে এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি। এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে।

এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৮৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে ৩০,৫০০ কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭,৫০০ কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে নেয়া হবে ১৯,৫০০ কোটি টাকা। এবারের বাজেটের অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা। এডিপিতে ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার কোটি টাকা।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের চেয়ে প্রায় ৩১ শতাংশ বেশি, যা বর্তমান মন্দা অর্থনীতির মধ্যে অর্জন করা প্রায় অসম্ভব। যদিও অতীতে কখনও ১৯ শতাংশের বেশি রাজস্ব প্রবৃদ্ধি হয়নি। তাই আগামী অর্থবছরের বিশাল বাজেট বাস্তবায়ন করাই হচ্ছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর আলোচনা হবে ৭ই জুন এবং ৮ই জুন এটা পাস হবে। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে ৯ই জুন এবং শেষ হবে ২৮শে জুন। ছুটির দিন ছাড়া মোট ১৪ কার্যদিবস এ সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ আগামী ৫ই জুন শুক্রবার বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আজ বাজেট পেশ হচ্ছে

আপডেট টাইম : ০২:৫৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫