অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলকাতা-ঢাকা-আগরতলা উদ্বোধনী বাস স্টার্ট নেয় নি

ঢাকা: ভারতের কলকাতা থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে ত্রিপুরার আগরতলা পর্যন্ত সরাসরি বাসটির প্রথম যাত্রা ঢাকাতেই শেষ হয়ে যাবে।

দুদিন পরে ঢাকা থেকেই কলকাতায় ফিরে আসবে কয়েকজন সাংবাদিক আর কর্মকর্তাকে নিয়ে বৃহস্পতিবার রওনা হওয়া বাসটি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতা থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে ত্রিপুরার আগরতলা পর্যন্ত সরাসরি বাস সার্ভিসের আজ আনুষ্ঠানিক সূচনা করলেও নিয়মিত যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হবে, তা এখনও অনিশ্চিত।

তবে মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন বাংলাদেশের সঙ্গে আরও কয়েকটি রুটে বাস যোগাযোগ শুরু হবে, বাড়বে স্থল আর জলপথে যোগাযোগও।

একদিকে যেমন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন চত্ত্বরে রাখা নীল সাদা রঙের বাসটির প্রথম যাত্রা অর্দ্ধেক পথে ঢাকাতেই শেষ হয়ে যাচ্ছে, তেমনই ছন্দপতনও ঘটেছে যাত্রার শুরুতেই।

মুখ্যমন্ত্রীর প্রিয় নীল-সাদা রঙের বাসটি যাত্রা শুরুতে স্টার্টই নেয় নি। কোনও যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়েছিল, যেটা ঠিক করতে ইঞ্জিনিয়ার ডাকতে হয়।অন্য একটি সাধারণ শীতাতপ নিয়ন্ত্রিত বাসে পেট্রাপোল সীমান্তের দিকে রওনা হন কিছু সাংবাদিক আর সরকারি কর্মকর্তা সহ রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

পরে অবশ্য আসল বাসটি সারানোর পর পেট্রাপোল সীমান্তে পৌঁছে যাবে।

আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরে ঠিক কবে সাধারণ যাত্রীরা কলকাতা থেকে সরাসরি আগরতলা পর্যন্ত যেতে পারবেন, তার দিনক্ষণ এখনও ঠিক হয় নি।

পশ্চিমবঙ্গের পরিবহন সচিব আলাপন ব্যানার্জী জানিয়েছেন নিয়মিত যাত্রা তাড়াতাড়িই শুরু করা হবে।

ঢাকা হয়ে আগরতলার এই বাসটির নিয়মিত যাত্রার দিন অনিশ্চিত হলেও মমতা ব্যানার্জী বলেছেন যে আরও বেশ কয়েকটি রুটে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে যাত্রী চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে তাদের।

বাসযাত্রার সূচনার সময়ে মুখ্যমন্ত্রী তাঁর আগামীকাল থেকে শুরু হতে চলা দুদিনের ঢাকা সফরের কথাও উল্লেখ করেন – যেসময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঢাকায় থাকবেন।

সেই সময়ে যে স্থল সীমান্ত চুক্তি সই হবে দুই দেশের মধ্যে, সেটার কথাও উল্লেখ করেছেন মমতা ব্যানার্জী।

তবে তিস্তার জল বন্টন নিয়ে কোনও শব্দ খরচ করেন নি তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কলকাতা-ঢাকা-আগরতলা উদ্বোধনী বাস স্টার্ট নেয় নি

আপডেট টাইম : ০২:২০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫