অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্যক্তি, নারী ও মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা বাড়ছে

ঢাকা : ব্যক্তিগত করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের উত্থাপিত বাজেটে এ প্রস্তাব করেছেন তিনি।

নতুন এ প্রস্তাব পাস হলে আড়াই লাখ টাকার কম আয়ের ব্যক্তিদের কোন কর দিতে হবে না। বর্তমানে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারিত রয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।

এয়াড়াও নারী ও বয়স্ক করদাতাদের এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের আয়করমুক্ত সীমাও বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বর্তমানে নারী ও ৬৫ বছর ঊর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়ের সীমা রয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা। নতুন বাজেটে তা বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত আয়ের সীমা বিদ্যমান ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা বিদ্যমান ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে নতুন এ বাজেটে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ব্যক্তি, নারী ও মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা বাড়ছে

আপডেট টাইম : ০৩:১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫