অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধামরাইয়ে সৌদিয়া পরিবহনের বাস খাদে, সেনা সদস্যসহ নিহত ৪

সাভার : সাভারের ধামরাইয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

এরিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের জয়পুর পালসি সিএনজি স্টেশনের কাছে ট্রাকের ধাক্কায় বাসটি খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুর পালসি সিএনজি স্টেশনের কাছাকাছি আসার পর পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এঘটনায় একজন সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জনের মতো যাত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ধামরাইয়ে সৌদিয়া পরিবহনের বাস খাদে, সেনা সদস্যসহ নিহত ৪

আপডেট টাইম : ০৩:২৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫