পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

আজ শনিবার ঢাকা আসছেন নরেন্দ্র মোদি

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার ঢাকা আসছেন। দায়িত্ব নেয়ার পর এই প্রথম বাংলাদেশ সফর করছেন তিনি।

শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে নরেন্দ্র মোদি ঢাকায় এসে পৌঁছানোর করা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর এ সফর প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমুখী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতের ১৫তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে ঢাকায় লালগালিচা সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শুক্রবার এক সংবাদ সম্মেলনে মোদির সফর উপলক্ষে বলেছেন, এ সফর এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।

এদিকে মোদির বাংলাদেশ সফরকে ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র সচিব ড. জয়শঙ্কর এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ সফর দুটি প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করবে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সফরের বিস্তারিত জানিয়ে বলেন, মোদির বাংলাদেশ সফরকালে দুটি দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং বাণিজ্য জোরদার, যোগাযোগ ও সন্ত্রাস বিরোধী ব্যবস্থা গ্রহণ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি, অভ্যন্তরীণ পানি বিষয়ক প্রটোকল, উপকূলীয় জাহাজ চলাচল, পণ্যের মান সংক্রান্ত সহযোগিতা এবং সংস্কৃতিক বিষয়ক বেশ কিছু চুক্তি এ সফরকালে স্বাক্ষরিত হতে পারে।

এছাড়াও উভয় দেশের সমুদ্র নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে মানব পাচার ও জাল নোট রোধ এবং নিরাপত্তা বিষয়ে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠককালে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্থলসীমান্ত চুক্তির অনুমোদনের দলিলপত্র হস্তান্তর করা হবে।

তিস্তা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর সফরকালে আলোচনায় আসবে না। কারণ, আমরা বিষয়টি নিয়ে এখনো কাজ করছি।’

ভারতের পররাষ্ট্র সচিব ড. জয়শঙ্কর সংবাদ সম্মেলনে বলেছেন, সফরের দ্বিতীয় দিন রোববার সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

আজ শনিবার ঢাকা আসছেন নরেন্দ্র মোদি

আপডেট টাইম : ০৭:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫