অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমাদের সীমান্ত আরও নিরাপদ হবে : মোদী

ঢাকা : ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমরা শুধু প্রতিবেশী নয়। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে মিল রয়েছে। আমাদের ইতিহাস ও খেলার ময়দান ক্রিকেটেও আমরা একসূত্রে গাঁথা। আমাদের আবেগ প্রকাশেও মিল রয়েছে। আমরা আশা করি আমাদের সীমান্ত আরও নিরাপদ হবে।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, আমরা তার সাফল্য কামনা করি।

ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠিত দুই দেশের যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বলেন।

সীমান্ত চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের চুক্তি স্বাক্ষর করার জন্য দুই দিনের এক সফরে ঢাকা এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিনেই বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনা শেষে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে জানাতেই এ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নরেন্দ্র মোদী বলেন, উন্নয়নের সড়কেও আমরা এক হতে আমরা চাই। ভারতে সীমান্ত বিনিময় চুক্তি অনুমোদনের সময়ে আমাদের গভীর সম্পর্কের বিষয়টি প্রকাশ পেয়েছে। এই সফর একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আশা করি আমাদের সীমান্ত আরও নিরাপদ হবে।

আমরা একত্রে উন্নয়নের জন্য কাজ করব উল্লেখ করে মোদী বলেন, অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের পথ উন্মোচিত হবে। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সীমান্ত হাট বিষয়ে ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, এটা আমাদের প্রথাগত সম্পর্ককে আরও মজবুত করবে।

বাংলাদেশের পণ্য ভারতে রফতানি করার ক্ষেত্রে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি করার জন্য কাজ করবে ভারত সরকার উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে ভারতের রফতানি করা বর্তমানের ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎকে আগামী দুই বছরের মধ্যে ১১শ’ মেগাওয়াটে করার ঘোষণা দেন মোদী।

এসময় তিনি বলেন, বাংলাদেশের রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অগ্রগতি হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক গভীর ও মজবুত হচ্ছে। স্থল, নৌ, আকশ ও রেলপথে বাংলাদেশের সঙ্গে ভারতের এই বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা বাড়ছে।

তিনি আরও বলেন, শুধু এ অঞ্চলের জন্য নয় পৃথীবির জন্য বাংলাদেশের উন্নয়ন দরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আমাদের সীমান্ত আরও নিরাপদ হবে : মোদী

আপডেট টাইম : ০২:৫৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০১৫