অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

বিআরটিএ মিরপুর অফিসে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১

ফারুক আহাম্মেদ সুজন : রাজধানীর মিরপুরে বিআরটিএ অফিসে স্বেচ্ছাসেবক লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় উজ্জ্বল নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।

রোববার পৌনে ৬টার দিকে মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের মুনির ও সালাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী কারণে এ সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটকের কথা স্বীকার করেন।

স্থানীয়রা জানায়,গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও রোড পারমিটসহ বিভিন্ন কাজ সহজে করে দেওয়ার নামে বিআরটিএ অফিসে আগতদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন। দালালির এসব কাজের দখল নিয়েই দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

বিআরটিএ মিরপুর অফিসে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১

আপডেট টাইম : ০৩:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০১৫