অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মালয়েশিয়ায় ১৪ কারাগারে ১৬০৪ বাংলাদেশি

ঢাকা: বিভিন্ন অপরাধে মালয়েশিয়ার ১৪ কারাগারে ১ হাজার ৬শ’ ৪ জন বাংলাদেশি আটক রয়েছেন বলে সংসদকে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার বিকেলে প্রশ্ন-উত্তর পর্বে পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পাসপোর্ট, ওয়ার্ক পারমিট না থাকা, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করা, এর অবৈধ ব্যবহার, অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে সংশ্লিষ্টতা ও অবৈধ অনুপ্রবেশের কারণে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার কাছে আটক হন তারা।

তিনি বলেন, এ রকম ১১টি ক্যাম্পে মোট ১৩০৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। যদিও অনুকূলে ইতোমধ্যেই ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। মালয়েশিয়া জেল-ক্যাম্পে অবস্থানরত এসব নাগরিকদের হাইকমিশন থেকে নিয়মিত পরিদর্শন ও আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ক্যাম্পে আটক করা বাংলাদেশি নাগরিকদের ট্রাভেল পারমিট দেওয়াসহ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নুরজাহান বেগমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১৯৯১ সাল থেকে ২০১৫ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে নারীকর্মী পাঠানোর মোট সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৬শ’ ৫৬ জন। ২০১৪ সালে বিদেশে নারীকর্মী পাঠানোর সংখ্যা ছিল মোট সংখ্যা ৭৬ হাজার ৭ জন। ২০১৫ সালের মে পর্যন্ত যা ৪০ হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত জর্ডান, হংকং, সংযুক্ত আর আমিরাত, সৌদি আরবসহ বিশ্বের ৬৭টি দেশে নারীকর্মী গিয়েছে।

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৩ সাল থেকে জি টু জি প্রক্রিয়ায় প্লান্টেশন সেক্টরে এ পর্যন্ত ৮ হাজার ৪শ’ ৭০ জন বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ার ভিসা এসেছে। চলতি বছর মে মাস পর্যন্ত ৭ হাজার ৩শ’ ৩৪ জন কর্মী মালয়েশিয়ায় গিয়ে এখন কর্মরত আছেন। অবশিষ্ট ১ হাজার ২৫ জন ভিসা প্রাপ্ত কর্মীর মধ্যে ১৬৮ জন কর্মী ফ্লাইটের অপেক্ষায় আছেন। ৮শ’ ৫৭ জন কর্মী স্বেচ্ছায় ও স্বাস্থ্যগত কারণে মালয়েশিয়ায় যেতে পারেননি।

বেগম লুৎফা তাহেরের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, বর্তমানে বাংলাদেশ থেকে ১৬০টি দেশে কর্মী যাচ্ছে। ১৯৭৬ সালে মে মাস থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে মোট ৯৩ লাখ ৪১ হাজার ৩৭৭ জন বাংলাদেশি কর্মী বিভিন্ন দেশে গমন করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১৪ কারাগারে ১৬০৪ বাংলাদেশি

আপডেট টাইম : ০৬:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫