অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে মানবপাচারকারী আটক

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামের এক মানবপাচারকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিবির পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১৪টি পাসপোর্ট, লিবিয়ার ভিসা ও জাল টিকিট উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আটককৃত জসিম উদ্দিনের সহযোগীরা বিভিন্ন লোকের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে অবৈধভাবে সাগর পথে ও আকাশ পথে মানব পাচার করে আসছে। জসিম ও তার পলাতক সহযোগীরা জনৈক মোস্তফা মানিক, ও তার চাচাতো ভাই জহুরুল ইসলাম সুমন, খালাতো ভাই আব্দুল কাদের ও তার পাশ্ববর্তী গ্রামের সাহাবদ্দিন ও নুরে আলম এবং তার পরিচিত মো. আকবরকে মালয়েশিয়া ও লিবিয়ায় পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে মোট ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়।

তারা উত্তরা অফিস থেকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে কৌশলে কক্সবাজারে নিয়ে ট্রলারে উঠিয়ে দেয়। মোস্তফা মানিক, জহুরুর ইসলাম সুমন, সাহাবদ্দিন, নুর আলম, আকবর কৌশলে ট্রলার থেকে নেমে গেলেও জসিমের সহযোগীরা কাদেরকে জোর পূর্বক ট্রলারে উঠিয়ে অপরিচিত লোকজনের সঙ্গে মালয়েশিয়া পাচার করে দেয়। অদ্যবধি কাদের এর কোন খোজখবর পাওয়া যায় নাই। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীতে মানবপাচারকারী আটক

আপডেট টাইম : ০৬:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫