অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাভারে চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর ছাত্রলীগের হামলা

সাভার: সাভারে হেমায়েতপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছেন থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় জামাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হামলায় আহত ওয়ার্কশপ ব্যবসায়ী আসাদ খান বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সাভার থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ কবীর তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দুপুরে বাসা থেকে ওয়েল্ডিং কারখানায় যাওয়ার পথে পুনরায় চাঁদার দাবিতে ফিরোজ কবীর ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আমি ও সঙ্গে থাকা নাহিদ, শামীম, শাকিলসহ পাঁচ কর্মচারী আহত হন।’

পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফিরোজ কবীর ও তার সহযোগীরা পালিয়ে যান। এদিকে ব্যবসায়ীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এবিষয়ে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান আতিক জানান, ছাত্রলীগের নামে কেউ চাঁদাবাজী করলে তার দায়িত্ব সংগঠন নিবে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি এর তীব্র নিন্দা জানাই। এ ছাড়া কেউ যদি ব্যক্তিস্বার্থের জন্য দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার অন্যায় কাজ করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাভারে চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর ছাত্রলীগের হামলা

আপডেট টাইম : ০২:০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫