অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

লেবাননে জানালার কাঁচ পরিষ্কার করতে গিয়ে বাংলাদেশি আহত

লেবানন: লেবাননের হাজমিয়া এলাকায় জানালার কাঁচ পরিষ্কার করতে গিয়ে দু’তলা থেকে পরে আব্দুল সুক্কুর নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

এলাকাবাসী লেবানন রেডক্রসকে খবর দিলে তারা দ্রুত এসে শুক্কুরকে হাজমিয়ার খইঈট হাসপাতালে নিয়ে ভর্তি করে। মাথায় আঘাত পাওয়ায় প্রচণ্ড রক্ত খরন হয়। এর ফলে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে সে। তার এখনো জ্ঞান ফিরেনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকগন তাকে ওঈড রেখে চিকিৎসা দেন।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বাংলাদেশ বৈরুত অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দীন জানান, লোক মারফত খবর পেয়ে তিনি ও তার সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারেন শুক্কুরকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না এবং আহতের সঙ্গে দেখা করতে গেলে তার পরিচিত বা আত্বীয় কিনা জানতে চাচ্ছেন।

মো. জসিম উদ্দীন ঘটনাটি লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ফোন করে জানান এবং ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

জানা গেছে, আহতের অভিবাবক হিসেবে হাসপাতালে কেউ যাননি এমন কি যে কোম্পানীতে কাজ করতেন সে কোম্পানীও কোনো খোঁজ নেননি।

বৈরুত দূতাবাসের প্রথম সচিব শিকদার মোহাম্মাদ আশরাফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন শুক্কুর মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় অনেক রক্ত খরন হয়েছে এবং চিকিৎসার জন্য মোটা অংকের টাকা দরকার। শুক্কুরের আকামা না থাকায় তার কোনো ইন্সুরেন্স নেই, মালিক নেই, যে কোম্পানীতে কাজ করতেন তারাও কেউ আসেনি। কোনো বাংলাদেশিও তার অভিবাবক হয়ে আসেনি, তাহলে হাসপাতালের বিল কে দিবে তাই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তিত।

তবে দূতাবাস হাসপাতালে যোগাযোগ করায় হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় জোর দিয়েছে বলে দাবি করেন দূতাবাসের এই কর্মকর্তা।

এদিকে ঘটনাটি জানার পর বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন বৈরুত, লেবাননে সভাপতি কবির সরকার লেবাননের সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল লেবানন প্রবাসিদের এই অসহায় শুক্কুরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

লেবাননে জানালার কাঁচ পরিষ্কার করতে গিয়ে বাংলাদেশি আহত

আপডেট টাইম : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০১৫