
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় কাউসার শেখ (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার রাজু শেখের ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে কাউসার শেখের ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কাউসার শেখের মা হালিমা আক্তার জানান, শুক্রবার সকালে তার ছেলে কাউসার শেখের সঙ্গে তার স্ত্রী গার্মেন্টস কর্মী শিউলি আক্তারের ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে অভিমান করে কাউসার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 










