অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের দুর্ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

সোমবার রাত ১১টা থেকে এ কর্মবিরতি পালন করছে চমেক ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী শুভ জানান, সোমবার রাতে সিসিইউ’তে চিকিৎসাধীন এক রোগীকে দেখতে আসেন তার স্বজনরা। সিসিইউতে রোগীর স্বজনদের ক্ষেত্রে ১জন প্রবেশের অনুমতি থাকলেও তারা ৭-৮জন একসঙ্গে প্রবেশ করে। এসময় তাদেরকে রোগীর স্বার্থে নিষেধ করা হলে তারা বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আবারও তারা ৭-৮জন স্বজন একসঙ্গে রোগীকে দেখতে আসে।

এসময় সিসিইউতে থাকা এক ইন্টার্ন নারী চিকিৎসক নিষেধ করলে রোগীর স্বজনরা তার সঙ্গে দুর্ব্যবহার করে ও তাকে ‘দেখে নেবে’ বলেও হুমকি দেয়। রোগীর এক স্বজন ইন্টার্ন নারী চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলেও দাবি করেন ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক শুভ।

এ ঘটনার পর রাত থেকেই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে বলে জানান তিনি। এছাড়া মঙ্গলবার সকাল ১১টায় তিনদফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করবে বলেও জানান তিনি।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হলো, হুমকির স্বীকার ইন্টার্ন নারী চিকিৎসকের নিরাপত্তার ব্যবস্থা করা, ইন্টার্ন নারী চিকিৎসক লাঞ্ছনাকারীকে শাস্তি প্রদান ও সিসিইউ, নিউরো সার্জারি, ক্যাজুয়ালিটি সহ গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

এদিকে রাত থেকেই হাসপাতালের ইনডোর ও আউটডোরে রোগী দেখা থেকে বিরত রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। ফলে ব্যাহত রোগীদের চিকিৎসা সেবা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত

আপডেট টাইম : ০৫:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫