অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভারতের চেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে পাকিস্তানের

ডেস্ক : পাকিস্তান এবং ভারত নিজ নিজ পরমাণু অস্ত্র ভাণ্ডারের আধুনিকীকরণ করছে। এ তথ্য দিয়েছে সুইডেনভিত্তিক ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ বা এসআইপিআরআই। সংস্থাটি তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

এ প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে ১০০ থেকে ১২০টি এবং ভারতের ৯০ থেকে ১০০টি পরমাণু বোমা রয়েছে। তুলনামূলকভাবে দেশ দু’টির পরমাণু অস্ত্র ভাণ্ডারকে ছোটই বলা যায়। তবে দেশ দু’টি তাদের পরমাণু বোমার সংখ্যা অব্যাহতভাবে বাড়িয়ে যাচ্ছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেয়া ছাড়া চির প্রতিদ্বন্দ্বী দেশ দু’টি পরমাণু অস্ত্র বিষয়ক আর কোনো প্রকাশ্য ঘোষণা দেয় না বলে এতে বলা হয়েছে। পাশাপাশি, এশিয়ার পরাশক্তি চীনও নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডার নিয়ে খুব কম তথ্য প্রকাশ করে।

এ খবরে আরো বলা হয়েছে, ফ্রান্সের অস্ত্র ভাণ্ডারে ৩০০, ব্রিটেনের ২১৫ এবং চীনের ২৬০টি পরমাণু বোমা রয়েছে। এ ছাড়া, উত্তর কোরিয়ার ছয় থেকে আটটি পরমাণু বোমা রয়েছে উল্লেখ করে এসআইপিআরআই বলেছে, পিয়ংইয়ং-এর পরমাণু প্রযুক্তির অগ্রগতি নির্ধারণ করা বেশ কঠিন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভারতের চেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে পাকিস্তানের

আপডেট টাইম : ০৫:৩১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫