অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারী কনস্টেবল গণধর্ষণের আসামি এএসআই কলিমুর তিন দিনের রিমান্ডে

ঢাকা: খিলগাঁওয়ে তুরাগ থানার নারী কনস্টেবলকে গণধর্ষণের প্রধান আসামি এএসআই কলিমুর রহমানের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে বৃহস্পতিবার দুপুরে এএসআই কলিমুরকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আলম মিয়া ১০ দিনের রিমান্ড চায়। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

কক্সবাজারের কলাতলী এলাকা থেকে বুধবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কালিমুর রহমানকে গ্রেফতার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মফিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় একটি বাসায় তুরাগ থানায় কর্মরত ওই নারী কনস্টেবলকে গত বুধবার গণধর্ষণ করে তার সাবেক স্বামী কলিমুর ও তার বন্ধুরা। শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়।

২০১১ সালে খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালিমুর রহমানের সঙ্গে ওই নারী কনস্টেবলের বিয়ে হয়। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

এএসআই কালিমুর বর্তমানে পুলিশের স্পেশাল সিকিউরিটি এ্যান্ড প্রটেকশান ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নারী কনস্টেবল গণধর্ষণের আসামি এএসআই কলিমুর তিন দিনের রিমান্ডে

আপডেট টাইম : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫