পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

ঢাকা: এতিম শিশু ও আলেমদের সঙ্গে রমজানের প্রথম দিনে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে তিনি প্রতিটি টেবিলে গিয়ে খোঁজ খবর নেন।

এতিম ও আলেমদের সঙ্গে ইফতারের লক্ষ্যে আজ রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ইফতার মাহফিলে রাজধানীর ফকিরাপুল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও রহমতে আলম ইসলামি মিশনের প্রায় ৩শ’ শিশু (ছেলে ও মেয়ে) অংশ নিয়েছেন। অংশ নেন মদিনাতুন মুসলিম ইন্সটিটিউট এবং শান্তিনগর এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। এদের পাশে নিয়ে খালেদা জিয়া ইফতার করেন।

আলেমদেও মধ্যে অংশ নেন নরসিংদীর জামেয়া কাশেমিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী শিক্ষাবিদ মাওলানা সাইয়্যেদ কামালউদ্দিন জাফরী, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী, সহ-সভাপতি মাওলানা আবুল হাসনাত আমিনী, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোজজাফর আহমেদ, ছারশীনা ছোট হুজুর মাওলানা আরিফ বিল্লাহ ও কামরাঙ্গীরচর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান হামিদী।

ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি নেত্রী সারোয়ারি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার ও জামায়াতের ইসলামীর নেতা শামীম বিন সাঈদী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার শুরু আগে খালেদা জিয়া বিভিন্ন টেবিলে ঘুরে উলামা-মাশায়েক ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক জানিয়েছেন, রাজধানীর তিনটি মাদ্রাসার তিন’শ এতিম শিক্ষার্থী এবং বিভিন্ন মাদ্রাসার উলামা-মাশায়েখরা এই ইফতারে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৪:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫