অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে বাস চাপায় নিহত ১

ঢাকা : রাজধানীর মিরপুরে ১০ নম্বরস্থ সিটি কার্যালয়ের সামনে বাস চাপায় বাবুল (৩২) নামে এক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল মিরপুর শেওড়াপাড়া এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সরদার নিজামুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাবুল সিটি করপোরেশন কার্যালয়ের সামনে সেপটি পরিবহন থেকে নামছিলেন। এ সময় পেছন দিক থেকে ইউনাইটেড পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই নিজামুল হক।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় ঘাতক বাসসহ দুই বাসকে আটক করা হয়েছে। এরমধ্যে এক বাসের চালকও আছেন।

এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীতে বাস চাপায় নিহত ১

আপডেট টাইম : ০৬:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০১৫