অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মিরপুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণ: আটক ৩

ঢাকা : রাজধানীর বাড্ডা থেকে কোচিং করতে এসে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকায় এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন তরুণকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার এসআই জাহিদ। ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ধর্ষিত ওই তরুণী ঢাকা সিটি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী। তার বাসা রাজধানীর বাড্ডায়।

এবিষয়ে মিরপুর মডেল থানার ওসি মো. সালাহউদ্দিন জানান, শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ওই ছাত্রী তার পরিবারের সঙ্গে রাজধানীল বাড্ডার বাসায় থাকেন। মিরপুরে তিনি কোচিং করতে আসেন। এ সময় তার বন্ধু সাকিব তাকে ভুলিয়ে একটি বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। তিনজন এর সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে একজন ধর্ষক আর বাকি দুইজন এর ছবি তুলেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরো জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সাকিব পলাতক। তাকে খোঁজা হচ্ছে। এছাড়া সাব্বির নামে আরও একজনকেও খুঁজছে পুলিশ।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছেও বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

মিরপুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণ: আটক ৩

আপডেট টাইম : ০৬:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০১৫