অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রূপগঞ্জে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

রূপগঞ্জ করেসপন্ডেন্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়ায় এলাকার এক যুবকে রড দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় শাহীন মিয়া নামে এক শিল্পপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকেলে নির্যাতিত যুবক আবু বক্কর বাদি হয়ে ওই শিল্পপতির বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই শিল্পপতির নির্দেশ মোতাবেক যুবককে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগে মামলাটি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াপাড়া এলাকার সুবর্ণা টেক্সটাইলের মালিক শাহীন মিয়ার কাছ থেকে সুতা ব্যবসায়ীরা অর্ডারের মাধ্যমে সুতা দিয়ে কাপড় তৈরি করে থাকেন। প্রায় সময় কারখানায় আসা সুতা চুরি করে বাহিরে বিক্রি করে দেয়া হয়। আর এ চুরির সঙ্গে জড়িত রয়েছেন সুবর্ণা টেক্সটাইলের মালিক শাহীন নিজেই। কয়েকদিন পূর্বে তিনি তার স্টাফ আব্দুল খালেক ও শাহাদাৎ মিয়ার মাধ্যমে নোয়াপাড়া বাজারের ফারুক মিয়া নামে এক ব্যবসায়ীর কাছে চুরি করে সুতা বিক্রি করে দেয়। এসময় নোয়াপাড়া এলাকার যুবক শাহীন মিয়া সুতা চুরির প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন শিল্পপতি শাহীন মিয়াসহ তার লোকজন। এরই জের ধরে গত বৃহস্পতিবার শাহীন মিয়ার নির্দেশ মোতাবেক রফিক মিয়া, খালেক মিয়া, রমজান মিয়া ও বাতেন মিয়াসহ তাদের লোকজন প্রতিবাদী যুবক আবু বক্করের শরীরে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, শাহীন মিয়াসহ হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

রূপগঞ্জে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

আপডেট টাইম : ০৩:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০১৫