পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

বিধবা বড় মেয়েকে জামাই দিতে ছোট মেয়েকে হত্যা করল মা?

টাঙ্গাইল : পরকীয়ার বলি হলেন মনিরা আক্তার (২৬) নামে এক গৃহবধু। রোববার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মনিরার মা রহিমা (৪৫) ও স্বামী রবিউল ইসলাম সাগর (৩০) কে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, প্রায় ৯ বছর আগে রক্তিপাড়া গ্রামের ইসহাক মিয়ার দ্বিতীয় মেয়ে মনিরার সঙ্গে পঞ্চগড়ের পাগলাপীর এলাকার সাগরের বিয়ে হয়। আরাফাত নামে তাদের পাঁচ বছরের এক সন্তান রয়েছে।

গত কয়েক বছর ধরে সাগর শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। শ্বশুর বাড়িতে অবস্থান করার সময় তার স্ত্রী মনিরার বিধবা বড় বোন রোজিনার (৩০) সাথে তার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীতে প্রায়ই ঝগড়া লেগে থাকত। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশী বৈঠক হলেও তার সমাধান হয়নি। বরং এ ঘটনায় মনিরার মা-বাবার রহস্যজনক সমর্থন থাকায় সুষ্ঠু সমাধান হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

এলাকাবাসীর অভিযোগ, গতরাতে সাগর মনিরার বাবা-মা ও পরিবারের একাধিক সদস্য মিলে মনিরাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সকালে মনিরার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে লাশ দাফনের চেষ্টাও করে তারা। এ সময় মনিরার গলার কালো দাগ এলাকার কয়েকজন নারীর চোখে পড়লে তারা সাগর ও রহিমাকে আটক করে থানায় খবর দেয়। এ সুযোগে মনিরার বাবা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার এবং হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে সাগর ও মনিরার মা রহিমাকে আটক করে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

বিধবা বড় মেয়েকে জামাই দিতে ছোট মেয়েকে হত্যা করল মা?

আপডেট টাইম : ১১:২৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০১৫