পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

পচা গম আমদানি: মূল হোতাদেরকে খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের দাবি বিএনপির

ঢাকা : পচা গম আমদানির পেছনে জড়িত মূল হোতাদেরকে খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকালীন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামকে পদত্যাগ করারও দাবি করেছে দলটি।

সোমবার দুপুর সোয়া ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি করেন।

ড. রিপন অভিযোগ করে বলেন, গমের চাহিদা না থাকার পড়েও শাসক দলের কর্মী,এমপি ও মন্ত্রীদের পকেট ভাড়ি করার জন্য গম আমদানি করা হচ্ছে।

গম কেলেঙ্কারীর ঘটনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ দাবি করে আসাদুজ্জামান রিপন বলেন, “কেলেঙ্কারী এই সরকারের পিছু ছাড়ে না। রাষ্ট্রীয় কোষাকারে গম মজুদ থাকা সত্ত্বেও মন্ত্রী, এমপি ও নেতাদের স্বার্থের জন্য রাষ্ট্রের অর্থ লুট করে পঁচা গম আমদানী করা হয়েছে। যা খাওয়ার একেবারেই অযোগ্য।”

বিএনপির মুখপাত্র বলেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিচারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। তবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে স্বপদে রেখে তদন্ত করলে তা সুষ্ঠু হবে না। সুষ্ঠু বিচারের স্বার্থে তাকে সরে যেতে হবে।”

রিপন বলেন, “রাষ্ট্রের টাকা তসরুপ করে গম কেনার নামে যে লুটপাট চলছে তা বন্ধ করা উচিত। এই লুটপাটে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে দেবে।”

তিনি বলেন, “আমরা পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর কাছে জানতে চাই, বিজিবি নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের সাথে কূটনৈতিক অগ্রগতি কতটুকু, তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে। কেন দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয় নাই।”

পাঁচ দিন হয়ে গেলো বিজিবি নায়েক আবদুর রাজ্জাকের মুক্তির বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমরা আশা করেছিলাম তিনি খুব শিগগিরই ফিরে আসবেন। পররাষ্ট্রমন্ত্রী যদি কুটনৈতিক আলোচনায় ব্যর্থ হন তাহলে তার পদত্যাগ করা উচিৎ বলেও মন্তব্য করেন বিএনপির মুখপাত্র।

পররাষ্ট্রমন্ত্রী সমালোচনা করে রিপন বলেন, “ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসলে তিনি বললেন বেগম জিয়ার সঙ্গে তার বৈঠক হবে না। তিনি নেতিবাচক তথ্যতো ঠিকই তুলে ধরতে পারেন, কিন্তু এখন নায়েক আবদুর রাজ্জাকের বিষয়ে মুখে কুলুপ এটে রেখেছেন কেন? তার উচিত মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি আলোচনা হয়েছে। কিভাবে আবদুর রাজ্জাক দেশে ফিরে আসবে। আমি তাকে ‘উসবুক’ বলতে চাই না।”

বিজিবি মহাপরিচালক আবদুল আজিজের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “তিনি রাজনীতিকদের ভাষায় কথা বলেন। তার কাছেই আবদুর রাজ্জাকের অবস্থান সম্পর্কে জানতে চাই। তাকেই জনগণকে জানাতে হবে। কারণ তিনি এই বাহিনীর প্রধান।”

বিজিবির নায়েক আব্দুর রাজ্জাকের বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর অবস্থান কি তাও তিনি জানতে চেয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

পচা গম আমদানি: মূল হোতাদেরকে খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের দাবি বিএনপির

আপডেট টাইম : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০১৫