অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আ’ লীগকে আরও সংগঠিত হতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগকে সংগঠিত করতে বঙ্গবন্ধু সর্বস্ব ত্যাগ করেছিলেন বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য সংগঠন প্রয়োজন। সংগঠনের বিকল্প নেই। আওয়ামী লীগ তাই করেছে। আওয়ামী লীগকে আরও সংগঠিত হতে হবে। দলকে সংগঠিত করতে নেতা-কর্মীদের সর্বদা খোঁজ খবর নিতেন বঙ্গবন্ধু।

মঙ্গলবার ২৩ জুন রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলটির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা করা হয়। বঙ্গবন্ধুকে ক্যান্টনমেন্টে নিয়ে রাখা হয়। আমরা জানতামই না তিনি কোথায় আছেন।

গণঅভ্যুত্থান হলো। তিনি মুক্তি পেলেন। আর স্বাধীনতা সংগ্রাম ও বিজয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন, আওয়ামী লীগকেও প্রস্তুত রেখেছেন,বলেন তিনি।

৩২ নম্বর থেকে বঙ্গবন্ধু যে নির্দেশনা দিতেন সে অনুযায়ীই বাংলাদেশ চলতো এবং মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করতো বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধু নিদের্শ দিয়েছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে। মানুষও তার ডাকে ঐক্যবদ্ধ হয়েছিল, কিছু রাজাকার ও পাকিস্তানিদের পদালেহনকারী ছাড়া।

এমনকি তার নির্দেশ ছাড়া বাংলাদেশে আসা তৎকালীন পাকিস্তানি শাসক ইয়াহিয়া খানের জন্য খাবারও রান্না হয়নি, যোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়াও দেশের মানুষকে অধিকার আদায়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু। তার নিদের্শেই প্রত্যেক এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়।

২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন একটি সেলে বন্দি রেখে জুলুম অত্যাচার করা হয়েছে। তবু তিনি মাথা নত করেনি।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদেরও জুলুম নির্যাতন করা হয়েছে। এমনকি তাদের ছেলে-মেয়েদের ওপরও নির্যাতন করেছে পাকিস্তানিরা। কিন্তু তারা কখনও মাথা নত করে নাই। বঙ্গবন্ধুর আদর্শে অবিচল ছিল।

এটাই ছিল বঙ্গবন্ধুর শক্তি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আ’ লীগকে আরও সংগঠিত হতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০১৫