
ফারুক আহমেদ সুজন : মিরপুরের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) যানবাহন কর শাখার ৮৩ লাখ ২৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুয়া ট্যাক্স টোকেন ইস্যুর মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে জানা গেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুস সোবহানকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
সূত্র জানায়, বিআরটিএর মিরপুর উপডাকঘরের বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা পরস্পর যোগসাজশে ভুয়া ট্যাক্স টোকেন ইস্যুর মাধ্যমে যানবাহন কর বাবদ ওই শাখা থেকে ৮৩ লাখ ২৬ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। চলতি বছরের ২৯ মার্চ ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের (ঢাকা নগরী উত্তর বিভাগ) প এমন অভিযোগ করা হয়।
যার পরিপ্রেেিত চলতি বছরের মার্চ মাসে অভিযোগটি যাচাই-বাছাই কমিটিতে নেয়া হয়। পরবর্তী সময়ে অভিযোগটি যুক্তিযুক্ত মনে হওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এর পরই চলতি সপ্তাহে দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুস সোবহানকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। একই সঙ্গে দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 










