পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত, যুগ্ম ও উপসচিবকে অব্যাহতি দিল দুদক

ঢাকা : ক্ষমতার অপব্যবহার করে হজ এজেন্সির লাইসেন্স দেওয়ার নামে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ থেকে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিবকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এ অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে।

দুদকের সহকারী পরিচালক মো. আল আমিন অভিযোগটি অনুসন্ধান করেছেন।

দুদক সূত্র জানায়, প্রায় এক বছর অনুসন্ধান শেষে অভিযোগের কোনো সত্যতা পাওয়া না যাওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়ে ২১ জুন অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ অনুসন্ধান শুরু করে দুদক।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ) হাসান জাহাঙ্গীর আলম, উপ-সচিব (হজ) জাহাঙ্গীর আলম, আশকোনা হজ অফিসের অফিস সহকারী ধর্ম মন্ত্রণালয়ে প্রেষণে কর্মরত আহমেদ মোস্তফা মোল্লা ও ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) বজলুল হক বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগের সঙ্গে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাদের এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত, যুগ্ম ও উপসচিবকে অব্যাহতি দিল দুদক

আপডেট টাইম : ০৯:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫