পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

‘পদ্মাসেতু এলাকায় নদীভাঙনে সেতুর মূলকাজে কোন সমস্যা হবে না’

মুন্সীগঞ্জ : পদ্মার আকস্মিক ভাঙনে নির্মাণাধীন পদ্মা সেতুর কাজ বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মাসেতু প্রকল্প এলাকার ভাঙন পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী আরো বলেন, পদ্মাসেতু এলাকায় ১৩০ মিটার নদী ভাঙনে সেতুর কাজে কোন সমস্যা হবে না। আমরা তীর সংরক্ষণ কাজ করেছি। সেখানে কোন সমস্যা হয় নাই। চায়না মেজর ব্রিজ তারা যথা সময়ে ব্যবস্থা নিয়েছে। ২০ হাজার জিও ব্যাগ ফেলেছে আরো ৫ লাখ ব্যাগ ফেলা হবে। কোন সমস্যা যেন না হয় জরুরী ভিত্তিতে কাজ শুরু হয়ে গেছে। কাজেই এ নিয়ে আশঙ্কার কিছু নেই।

মন্ত্রী আরো বলেন, পদ্মাসেতুর কাজ যেখানে যেভাবে চলছে, সেভাবেই চলবে। নির্ধারিত স্থানেই পাইলিং করা হবে।

এ সময় পদ্মাসেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রকৌশলী, বিআইডব্লিউটিসিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মঙ্গলবার বিকেল ৩টা থেকে বুধবার সকাল পর্যন্ত কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মাসেতু প্রকল্পের শিপিংইয়ার্ডের প্রায় ৩’শ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। এতে পাইলিংয়ের বেশকিছু মালামালসহ ক্ষয়ক্ষতি হয়।

Tag :

ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী

‘পদ্মাসেতু এলাকায় নদীভাঙনে সেতুর মূলকাজে কোন সমস্যা হবে না’

আপডেট টাইম : ১০:৪০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫