অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আশা করি প্রতিনিধি দল রাজ্জাককে নিয়ে দেশে ফিরবে: বিজিবি ডিজি

ঢাকা: নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত আনার জন্য পতকা বৈঠকে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজবি) ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার যাচ্ছেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় বিজিবি সদর দফতরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।

তিনি জানান, মিয়ানমারে পতাকা বৈঠকে বিজিবির ছয় সদস্য যোগ দিবেন। আশা করি তারা তাকে (রাজ্জাক) সঙ্গে করে নিয়ে আসবেন।

ডিজি বলেন, ‘ঘটনার পরপর বিষয়ট আমাকে জানানো হয়। আমি আমার কমান্ডারদের করণীয় নির্দেশনা দিয়েছি। কূটনৈতিকভাবে, এমনকি বিজিপির সঙ্গে আমাদের চুক্তির কথা উল্লেখ করেও এর প্রতিবাদ করেছি। বিজিপির পক্ষ থেকে রাজ্জাকের সুস্থতার কথা প্রথমে আমাদের জানানো হয়েছিল। কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আপত্তিকর ছবি প্রকাশ পেয়েছে। এসবেরও আমরা প্রতিবাদ করেছি। শুনেছি তাকে (রাজ্জাক) নিয়ে যাওয়ার আগে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে কিভাবে তার (রাজ্জাক) নাক থেকে রক্ত বের হয়েছে সে আসলে তা জানা যাবে।’

তিনি বলেন, ‘ঘটনার প্রথম থেকেই রাজ্জাককে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত ছিল, এখনও আছে এবং ফিরে আনা আসা পর্যন্ত আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।’

মিয়ানমারের দেওয়া আশ্বাসের উপর আস্থা রেখে ডিজি বলেন, ‘তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েছে। আশ্বাসে মনে হয়েছে দ্রুত রাজ্জাককে ফিরিয়ে আনতে পারব।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আশা করি প্রতিনিধি দল রাজ্জাককে নিয়ে দেশে ফিরবে: বিজিবি ডিজি

আপডেট টাইম : ১০:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫