অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চরফ্যাশনে নাজিম উদ্দিন আলমের বাসায় আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নি সংযোগ

চরফ্যাশন: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার রাত পৌনে নয়টায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর বাসার সামনে থাকা ৪টি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে হামলাকারীরা। ঘটনার সময় দলীয় কর্মীদের নিয়ে ওই বাসায় বৈঠক করছিলেন নাজিম উদ্দিন আলম।

ঘটনার পর চরফ্যাশন থানার ওসি আবুল বাশার পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলে দেয়া আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম সঙ্গে আলাপকালে জানান, পবিত্র রমজান মাসে এ ধরণের অমানবিক হামলা বর্বরতার সামিল। তিনি অভিযোগ করে জানান, তিন দিনের সাংগঠনিক সফরে আজ ভোলায় (নির্বাচনী এলাকা) এসেছেন তিনি। দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করা অবস্থায় কোনো ধরণের উস্কানি ছাড়াই যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা এ হামলা চালায়।

এ ঘটনায় পরবর্তীতে করণীয় নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চরফ্যাশনে নাজিম উদ্দিন আলমের বাসায় আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নি সংযোগ

আপডেট টাইম : ০৬:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫