পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পুলিশ রাষ্ট্র চালাচ্ছে : খালেদা জিয়া

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা যে দলই করিনা কেন, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে, দেশ ও দেশের মানুষকে রক্ষা করা। তাই কেবল বিএনপি নয়, দেশরক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে। বর্তমান অবৈধ সরকার টিকে আছে শুধু পুলিশের জোরে। পুলিশ রাষ্ট্র চালাচ্ছে।

বুধবার রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত পিপলস পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ কথা বলেন।

এসময় খালেদা জিয়া বলেন, বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে, তা অবৈধ। এরা টিকে আছে শুধু পুলিশের জোরে। পুলিশ রাষ্ট্র চালাচ্ছে। তাদের কথা শুনতে বাধ্য হচ্ছে সরকার।

বেগম জিয়া বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ নয়। দলীয় বিচ‍ারক বসানো হয়েছে। তাদের বিচার দুই রকমের। আওয়ামী লীগের কর্মী হলে শত অপরাধের পরও মাফ পাওয়া যায়। আর বিএনপির নেতা-কর্মী হলে বিনা দোষে সাজা ভোগ করতে হয়।

সম্প্রতি ব্রাজিল থেকে যে গম আমদানি করা হয়েছে তা অখাদ্য। এই অখাদ্য খাইয়ে দেশের মানুষকে মারতে চায় সরকার বলেও উল্লেখ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, এই পবিত্র রমজানে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ যে, জুলুম, অত্যাচারি, চোর ও দুর্নীতিবাজদেরকে এমন শাস্তি দেয়া হোক, যাতে তাদের পরিণতি হয় করুন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পুলিশ রাষ্ট্র চালাচ্ছে : খালেদা জিয়া

আপডেট টাইম : ০৬:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫