অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কর কমিশনারের মুক্তিযোদ্ধার সনদ যাচাই করবে দুদক

ঢাকা : জালিয়াতির মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করে তা দিয়ে চাকরি জীবনে সুবিধা ভোগ করার অভিযোগ ওঠেছে জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম-কর কমিশনার ড. এসএম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। তিনি মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার দুটি মন্ত্রণালয়ের কাছে জাহাঙ্গীর আলমের বিষয়ে যাবতীয় তথ্য চেয়ে চিঠি দিয়েছে।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ ও চাকরি জীবনে সুবিধা লাভের অভিযোগ অনুসন্ধানের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ও সংস্থাপন মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়েছে।

দুদক সূত্র জানায়, যুগ্ম-কর কমিশনার (কর আপিল অঞ্চল-৪, ঢাকা) ড. এসএম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগে বলা আছে, তিনি জালিয়াতির মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করে তা দিয়ে চাকরি জীবনে সুবিধা ভোগ করছেন।

জাহাঙ্গীর আলম প্রথমে সংস্থাপন মন্ত্রণালয়ের কর বিভাগে অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে নিয়োগ পান। পরে ১৯৯১ সালের ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কোটা কাজে লাগিয়ে সরাসরি সহকারী কর-কমিশনার পদে পদোন্নতি লাভ করেন।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগ এলে তা আমলে নিয়ে ২০০২ সালের ১ জুলাই কুমিল্লা জেলা প্রশাসক বরাবর অনুসন্ধানের জন্য চিঠিও পাঠানো হয়েছিল। কিন্তু সেই অনুসন্ধান আর হয়নি।

জানা গেছে, জাহাঙ্গীর আলমের এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৫৫ সালের ১০ জুলাই। মুজিবনগর সরকারের সময় তার বয়স ছিল ১৬ বছরেরও কম। সে সময়েও সরকারি চাকরিতে যোগদানের সর্বনিম্ন বয়স ছিল ১৮ বছর।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

কর কমিশনারের মুক্তিযোদ্ধার সনদ যাচাই করবে দুদক

আপডেট টাইম : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫