অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘নাকে কামড় দিয়েছিল মিয়ানমার পুলিশ’

নাটোর : বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) এর সদস্য নায়েক আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করেছেন তার বাবা তোফাজ্জল হোসেন। রাজ্জাকের স্ত্রী আসমা খাতুনের বড়ভাই আলমগীর হোসেনকে নিয়ে শনিবার সন্ধ্যায় পিলখানায় চিকিৎসাধীন ছেলের সঙ্গে দেখা করেন তিনি। এসময় বাবার সঙ্গে ইফতার করেন নায়েক রাজ্জাক।

এ বিষয়ে আলমগীর হোসেন জানান, সন্ধ্যায় ছেলেকে দেখেই হাউমাউ করে কেঁদে ফেলে রাজ্জাককে জড়িয়ে ধরেন তার বাবা। নায়েক রাজ্জাকও চোখের পানি ধরে রাখতে পারেন নি। কিছুটা স্বাভাবিক হয়ে দু‘জন কথা বলেন। তারা একে অপরের শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন।

রাজ্জাকের নাকে ক্ষতচিহ্ন দেখে তার বাবা কারণ জিজ্ঞাসা করলে রাজ্জাক বলেন-অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের এক সদস্য নাকে কামড় দিয়ে ক্ষত সৃষ্টি করেছে। আটক হওয়ার পর মিয়ানমারে কেমন ছিলা-বাবার এমন প্রশ্নে রাজ্জাক জানান-সে ভালই ছিল। দেড় ঘণ্টাব্যাপী সময় কাটিয়ে আসার সময় তোফাজ্জল হেসেন ছেলেকে বলে আসেন- আগে পুরোপুরি সুস্থ হও। তারপর বাড়ি এসো। বাড়ি ফেরার জন্য তারাহুড়া করো না।

এর আগে সকাল ১০টায় তিনি নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাসযোগে রওনা দেন।

প্রসঙ্গত, গত ১৭ জুন টেকনাফ সীমান্তের নাফ নদী থেকে রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমার বিজিপি। আট দিন পর গত ২৫ জুন বিজিবি-বিজিপি পতাকা বৈঠকের মাধ্যমে রাজ্জাককে ফেরত আনা হয়। শুক্রবার চিকিৎসার জন্য রাজ্জাককে টেকনাফ থেকে ঢাকার পিলখানার বিজিবির হেড কোয়ার্টারের হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘নাকে কামড় দিয়েছিল মিয়ানমার পুলিশ’

আপডেট টাইম : ০২:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫