অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিএমপিতে ছিনতাই চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদার করতে আইজিপির নির্দেশ

ঢাকা: ঢাকা মহানগরে ছিনতাইকারী, চাঁদাবাজ, হুমকিদাতা এবং অজ্ঞান ও মলমপার্টির সদস্যদেরকে গ্রেফতারের অভিযান জোরদার করার জন্য ডিএমপিকে নির্দেশ দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

রোববার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় আইজিপি এ নির্দেশ দেন। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘রমজান এবং ঈদকে ঘিরে আর্থিক লেনদেন বেশি হয়। ফলে প্রতিবছর এ সময় অপরাধীরা বিশেষ করে ছিনতাইকারী, মলমপার্টি, অজ্ঞানপার্টি, চাঁদাবাজদের উৎপাত বেড়ে থাকে। মানুষের উৎসব, আনন্দ নিশ্চিত করতে আমাদেরকে বাড়তি শ্রম দিতে হবে। মানুষের আনন্দ নিশ্চিত করাই আমাদের আনন্দ। তাই রাতদিন অফিসার ও ফোর্সদেরকে মাঠে সক্রিয় থাকতে হবে। সিনিয়র অফিসারদেরকেও মনিটরিং বাড়াতে হবে’।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আইজিপিকে অবহিত করেন যে, ডিবি উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী, মলমপার্টি, চাঁদাবাজ এবং অজ্ঞানপার্টির সদস্যকে গ্রেফতার করেছে। ফলে এবার অজ্ঞানপার্টির দৌরাত্ম নেই। অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে তাঁর ইউনিট তৎপর রয়েছে।

তিনি বলেন, বিশাল এ মহানগরে দুই কোটি মানুষের মধ্যে কিছু অপরাধ হয়ে থাকে। সেগুলো উদ্ঘাটনেও ডিএমপির সাফল্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় ডিআইজি (অপারেশনস) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির অতিরিক্ত কমিশনার জনাব মারুফ হাসান, এ্যাডিশনাল ডিআইজি (স্পেশাল ক্রাইম) মো. জহিরুল ইসলাম ভূইয়া এবং ডিএমপির গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডিএমপিতে ছিনতাই চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদার করতে আইজিপির নির্দেশ

আপডেট টাইম : ০৫:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫