অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

ভারতের পশ্চিমবঙ্গে ১৭ বাংলাদেশি গ্রেফতার

ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ১৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে।

বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রত্যেকেই বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছেন। এঁদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, সকালে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ বনগাঁ-দক্ষিণেশ্বরগামী ডিএন-৪৪ রুটের একটি বাসকে থামায়। বাসে তল্লাশি চালিয়ে মোট ১৭ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

এ সময় পাচারকারীদের মূল হোতা নাজমুল ফকিরকেও গ্রেফতার করা হয়। তিনি বাংলাদেশের নড়াইল জেলার গাজীরহাট এলাকার বাসিন্দা। নাজমুলের কাছ থেকে ১৪ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।

নাজমুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেন, ১৭ বাংলাদেশির প্রত্যেকের কাছ থেকে নাজমূল পাঁচ হাজার টাকা করে নিয়েছিল ভারতে নিয়ে আসার জন্য। এদিন তিনি মোট ৪০ জনকে শ্রমিকের কাজ দেওয়ার লোভ দেখিয়ে মুম্বাই নিয়ে যাচ্ছিলেন। চোরাপথে সীমান্ত পাড়ি দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেন। ‘পুলিশি জেরায় নাজমুল স্বীকার করেছেন, এর আগেও তিনি একাধিকবার এ ধরনের মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। নাজমুলকে জেরা করে এ চক্রের সঙ্গে জড়িত বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’ বলেন পুলিশ কর্মকর্তা ভাস্কর মুখোপাধ্যায়।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

ভারতের পশ্চিমবঙ্গে ১৭ বাংলাদেশি গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫